আল্লাহু আল্লাহু

December 07, 2025 | BY ZeroDivide EDIT

আল্লাহু আল্লাহু 
গিতিকার আব্দুল আলীম.
আমার দ্বারা পরিবর্ধিত ও অলঙ্কৃত.


 

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


তুমি কাদের ও গফফার
তুমি জলিল ও জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া
তাই নুরের ফেরেশ্তা করে আদমকে সেজদা
তুমি সবার চেয়ে দিলে মাটির 
মানুষকে সন্মান

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


নবী ইব্রাহীম দেখিলো সবাই করে পূজে মূর্তি
ভাঙিয়া মিথ্যা খোদা, আহা সে কি কীর্তি!
মূর্তি বড় অসহায়,
ক্ষমতা কিছু তাদের নাই।
দেখালো সে তৌহিদেরই
কত যে বড় শান।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


রাতের তারা দেইখা সে কয় ,
"এই কি আমার রব?"
চাঁদ ও সূর্য অস্ত গেলো, হারাইলো গৌরব।
তখন বুঝলো সে একা,
যায় না মাটির চোখে দেখা।
আড়াল থেকেই গড়েন তিনি 
সকল এই জাহান

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


নমরুদ যখন ফেলিলো তাঁরে জলন্ত আগুনে,
"হও শীতল!" এই হুকুমে বাঁচালে তাঁরে। 
সেই তো আগুন হলো বাগান, 
খলিল তোমার পেলো সব আরাম।
দেখলো সবাই
অবাক হয়ে
তোমার কুদরতের শান।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


স্বপ্নে পেলে পুত্র ইসমাইলে 
করতে হবে কোরবান
চালালে ছুরি গলে, 
না করিলা প্রশ্নবাণ।
পরীক্ষাতে হইলো সে সফল,
দিলে এক দুম্বা তার বদল।
আল্লাহু তোমার বাড়াইলো আরো ঈমানেরই মান।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


ত্যাগের মহিমাতে সঁপে দিলো 
সমস্ত জীবন,
তাই তো তাঁরে খলিল বলি ডাকে ত্রিভুবন।
বন্ধু হয়ে দেখালে সে 
প্রেমের উপাখ্যান।


আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু



স্বপ্নে দেখি ইউসুফ নবী
সেজদায় চাঁদ সুরাজ তারা,
হিংসাতে পড়ে সব ভাইয়েরা
হলো দিশেহারা।
যখন ইউসুফ নবীরে --- ভাইয়েরা ---
কূপে ফেলিল,
একা এক আঁধারে -- সে কাঁদিয়া মরিল।

যখন ছিলো না আশ্রয়,
বানিলে তারে-ই এক বিস্ময়।
আল্লাহ তোমায়... বাঁচাইলেন
দিয়া পরিত্রাণ।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


মিসরেতে গোলাম হইলেও, আজিজ দেখলো জ্ঞান,
যুলিখা চোখ ফিরাইনা, দেখিয়া বদন।
করে যুলিখা চক্রান্ত,
ভয়েআল্লাহর তুমি হয় শান্ত।
জেল খানা বাছাইয়া নিলে,
রাখিলে ঈমান।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


বাদশাহর স্বপ্নেরপরে  তুমি পাইলে সম্মান।
তোমার জ্ঞানেঅবাক হইলো সকল-ই ইনসান।

যখন ছিলো না আশ্রয়,
বানিলে তারে-ই এক বিস্ময়।
করলো সকল ভাইয়েরা
তাকেই-ই প্রণাম।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু



শিশু মুছা নবীকে যখন দুশমনেরই ডরে
সিন্ধুকে ভরিয়া দিলে 
ভাসায়ে সাগরে
প্রানে ছিল যাহার ভয়
সেথায় পেল সে আশ্রয়
সেই দুশমনেরই হাতে তাঁহার 
বাঁচাইলে প্রান

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু



যখন ইউনুছ নবীরে 
খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তুমি 
এছমে আজম দিয়া
দমে দমেতে হরদম সে 
পড়ে সে এ ইসমে আজম
সেই মাছের উদর হতে সে যে 
পেলো পরিত্রান

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু

রাজত্ব দিলে তুমি নবী সোলায়মান,
ত্রিভুবনে কেউ দেখে নাই এমন সেই ফরমান।
পশু-পাখি, জ্বিন-পরী আর সকল ইনসান,
হুকুমে তুমার ... চলে বাতাস , ঝড় - তুফান।

বুঝালে পশু ও পাখির ভাষা.
শুনিয়া পিপীলিকা কথা।
শুকরিয়া করিলে সে যে 
অনুগত প্রাণ।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


হুদহুদ আনলো দূর দেশের, অজানা খবর,
সাবার রানী বিলকিসপূজে  সূর্য নিরন্তর।
পাঠাইয়া চিঠি তারে...
ডাকিলে তৌহিদেরই পথে।
বুঝিলো--- সত্য বিলকিস, 
অনুগত প্রাণ।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


এক পলকে আনলে তুমি রানীর সিংহাসন,
পরিবর্তন দেইখাও বলে, এটাই তার আপন  
কাঁচেমহলে আসলোরানী দিতে তার দর্শন।
ভাবিয়া গভির পানি,উঠাইলো বসন,
শরম পাইয়া,করিলো রানী 
ঈমান আনয়ন।

শুকরিয়া করে বিলকিস
অনুগত প্রাণ।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


লাঠি ভরে সোলাইমানে - মরে দাঁড়াইয়া,
জ্বীনেরা ভাবিলো সে আছে বাঁচিয়া।
তারা খাটিয়া মরিল, 
জীনেরা না বুঝিলো,
"গায়েব না জানাতে পণ্ড তাদের শ্রম।"

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু



আইয়ুব পাইলো আল্লাহ তোমায়, দৌলত অপার,
পরীক্ষাতে রোগে ভরিলে তাহারই গতর,
খায় পোকাতে তার শরীর, স্বজন হইলো পর।
মুখ তাহার বন্ধ হয় না,পরিয়া যিকির।

ডাকিল তোমাকে 
ধরিয়া সবুর

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু



"তুমি রহম, তুমি রাহিম, তুমি ও গাফুর।"
দিলে শেফা তুমি শেষে, দেখিয়া সবুর
গোসলে রোগ সারিলো,
ধন-প্রাণ সবই ফিরিলো।
সবুরের জীবন তার... 
ধৈর্যেরই উপাখ্যান।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু

মারইয়াম বিবি রয় মশগুল
ইবাদত অপার,
পাঠাইয়া দিলা তাকে বেহেশতী খাবার।
দিলে ছেলের সুসংবাদ,
তোমার কুদরতেই অপার।
 
কোলের ঈসা
বললো আরো
বড় সুসংবাদ।
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


ঈসা আসলো এই দুনিয়ায় হয়ে মায়ের জ্যোতি,
ঘোষণা করিলে তাওহীদে, হয়ে নবী সাক্ষী।
ফুটলো কথা প্রথম দিন,
সারা দুনিয়া হলো রঙিন।
দূর করিলে তুমি... মায়ের
সকল অপমান।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু

দিলে তুমি জন্মান্ধকে নতুন করে দৃষ্টি,
ভালো হলো কুষ্ঠ রোগী, আহা কী কীর্তি!
আল্লাহরই হুকুমে ফিরালে জান।
মরাদের হলো নতুন জনম,
মাটির পাখি উড়াইয়া...
দেখাও কুদরতের শান।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু

যখন রুহুল্লাহ বললো "করো আল্লাহকে ভয়।"
শয়তানেরই কাছে তারা হলে পরাজয়।
উঠায়ে নিল আল্লাহ তোমায়
দ্বিতীয় আস্মান,
বাঁচাইয়া তোমার জান, 
তার কুদরতের প্রমাণ।
 

আবার আসিবে... 
ভেঙে দিতে
মিথ্যার অপমান।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু


যখন হেরা গুহাতে, 
রাসূলুআল্লা মগ্ন ধ্যানেতে,
জিব্রাঈল চমকাইয়া দিলো, 
কোরআনের ই নূরে
দূর করিয়া সব আঁধার, 
হইলা-সিরাজাম, মুনীরা তাজ-দার।
সকল দুনি  য়াকে দিলে
নূরে মুহাম্মদ।



আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

আল্লাহু আল্লাহু